স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগর পুলিশের ধারাবাহিক অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানা পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানায়,শনিবার (৭ ফেব্রুয়ারি)গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জে মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সদর থানাধীন ভানুয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মৃত হিরণ দেওয়ানের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের কোণ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রিভলবার এবং দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আলামতগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
সংবাদ শিরোনাম:
রিভলবার ও গুলির খোসা উদ্ধার
গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ রিভলবার ও গুলির খোসা উদ্ধার
-
গাজীপুর প্রতিনিধি - Update Time : ১২:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ২১২ Time View
Popular Post




